পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও বৈঠকে অংশ নিয়েছেন।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে একই দাবিতে ঢাকার সাভারের আশুলিয়াতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।











