spot_img
spot_img

আফগান অভিবাসীদের পাকিস্তানে পাঠানোর মার্কিন পরিকল্পনায় ইসলামি আমিরাতের উদ্বেগ

আফগান অভিবাসীদের একটি অংশকে পাকিস্তানে পাঠানোর আমেরিকার পরিকল্পনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওয়াশিংটনকে দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যেসব আফগান নাগরিক এখনো আমেরিকায় বৈধভাবে বসবাসের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা আমেরিকা করছে বলে তারা খবর পেয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ইমারাতে ইসলামিয়া সব আফগান নাগরিকের অধিকার সুরক্ষাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে। বিশ্বের যেখানেই আফগানরা থাকুন না কেন, তাদের প্রচলিত আইন, স্বীকৃত নীতিমালা ও মানবিক মর্যাদার প্রতি সম্মান রেখে আচরণ করতে হবে।

আফগান নাগরিকদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট দ্বিপক্ষীয় সমঝোতা, প্রয়োজনীয় সমন্বয় এবং তাদের অধিকার ও বৈধ দাবির যথাযথ বিবেচনা নিশ্চিত করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও বলেছে, মানবিক মর্যাদা, ব্যক্তিগত অধিকার ও স্বীকৃত মানবিক মানদণ্ডের বিনিময়ে সাময়িক সুবিধা বা অন্য কোনো বিবেচনার জন্য তৃতীয় কোনো দেশের নাগরিকদের ভাগ্য নিয়ে অন্য দেশগুলোর চুক্তি করা উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় দেশে ফিরে আসা সহজ করতে ইমারাতে ইসলামিয়া গঠনমূলক যোগাযোগ ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ