spot_img

খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে জনগণ আপনাদের রেহাই দেবে না : ফখরুল

বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দেশের জনগণ রেহাই দেবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো সরকারের জন্যই ভালো। আল্লাহ না করুক, দেশনেত্রীর কোনো ক্ষতি হলে এ দেশের জনগণ আপনাদের রেহাই দেবে না। তাই বিলম্ব না করে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় অনাকাঙ্ক্ষিত যে কোনো কিছুর দায় আপনাদেরই নিতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়েছেন, তাদের রাইফেল একবার গর্জে উঠেছিল ১৯৭১ সালে। আরেকবার রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ