দলীয় পদ থেকে প্রত্যাহার প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আলহামদুলিল্লাহ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে গত রোববার (২ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।










