spot_img

কারা অধিদপ্তরের ৫ কর্মকর্তাকে বদলি

কারা অধিদপ্তরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ