spot_img
spot_img

হাইতিতে ভয়াবহ বন্যায় ৪ জনের মৃত্যু

হাইতিতে প্রলয়ঙ্কারী বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

দেশটির জননিরাপত্তা বিভাগ জানায়, জরুরি ভিত্তিতে অর্ধলক্ষ মানুষের জন্য প্রয়োজন খাবার, সুপেয় পানি এবং কম্বল।

জানা যায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণাঞ্চল। ভেঙ্গে পড়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি। পাঁচ শতাধিক মানুষ রয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোয়। কেপ হাইতিয়ানের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে চিন্তিত সরকার। প্রবল বন্যায় ভেঙ্গে পড়েছে অবকাঠামো; বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা। যে কারণে দুর্যোগপূর্ণ এলাকায় সুপেয় খাবার পানি এবং ত্রাণ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ