spot_img

বান্দরবান পাহাড়ে সন্ত্রাসীদের হামলায় ১ সেনাকর্মকর্তা নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক সেনাসদস্য।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। গুলিবিদ্ধ আহত অপর এক সেনাসদস্যের নাম মুহাম্মাদ ফিরোজ। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

এছাড়া তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, ৩টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ