spot_img

বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো। আজকে সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিআরটিসি’র ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়গুলোর শুধু সৌন্দর্যবর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। বিআরটিসিকে যে কোনো মূল্যে সুনামের ধারায় ফেরাতে হবে।

তিনি বলেন, বিআরটিসিকে আধুনিক পরিবহনে রুপান্তরিত করতে হবে এবং যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিআরটিসির গাড়িগুলো আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ