spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ রোহিঙ্গ সন্ত্রাসী জুবায়েরকে (২৫) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ওই ক্যাম্পে ব্লক-বি,ঘর-১০১৫/০৫, এমআরসি-৪৮৯০৫ বাসিন্দা আহমেদ মোস্তফার ছেলে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ই-ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী জুবায়ের চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য মোঃ জুবায়েরকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ