spot_img
spot_img

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘বর্ডার হাট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মৌলভীবাজারের কমলগঞ্জে কুরমাঘাট সীমান্তে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে কুরমাঘাট সীমান্তে বর্ডার হাটের এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি, মৌলভীবাজারের জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্ডার হাট চালুর ফলে দুই দেশের ব্যবসায়ীরা তো লাভবান হবেনই, সেই সঙ্গে দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হবে। দেশে বেশ কয়েকটা বর্ডার হাট চালু হয়েছে, আরো ৬টা হওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এ হাট স্থাপনের কারণে দুই দেশের মানুষের জানাশোনা হবে। সহজেই ভারতের পণ্যসামগ্রী এ দেশের মানুষ কিনতে পারবেন, এ দেশের পণ্যসামগ্রীও তারা নিতে পারবেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই দুদেশের মধ্যে সুন্দর সম্পর্কের জন্য। এ সম্পর্ককে বাণিজ্যিক সম্পর্কে পরিণত করে বর্ডার হাট নির্মাণে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হবে। আজকের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ