spot_img

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‍্যাব সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শাহরিয়ার আলম বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন, এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে। কেউ বলছেন, ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‍্যাব সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্য, যিনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ