spot_img

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর জেএসএস সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকার গাজী বাড়িতে হাবিবুর রহমানের তৈরি করা বাড়ি সেনা নিকেতনের আঙ্গিনায় তাঁকে দাফন করা হয়।

এর আগে রাত পৌনে সাতটায় বহালগাছিয়া যুবক হাউজিং-এর বালির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন গাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনোয়ার হোসেন হুমাইদি।

জানাজার নামাজের আগে শেখ হাসিনা সেনা নিবাসের সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে হাবিবুর রহমানকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় সেনাবাহিনী ও নিহতদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লীদের কাছে দু‘আ চাওয়া হয়।

এর আগে বিকেল সোয়া পাঁচটায় সেনবাহিনীর একটি হেলিকপ্টারে নিহতের মরদেহ বহন করে পটুয়াখালী স্টেডিয়ামে নিয়ে আসা হয় হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ