দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়া দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের অভাব অনটন অনেকটাই কমে গেছে। দেশে দরিদ্র জনগোষ্টির বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয় না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি মাদারগঞ্জের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।











