spot_img

ইসলামী যুব আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে “যুব সম্মেলন ২০২৩” অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে “যুব সম্মেলন ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের দিল্লি রেস্টুরেন্টের হল রুমে জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি জুলফিকার আল মাকনুন ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইনের যৌথ সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী এহতেশাম বিল্লাহ আজিজী। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ, প্রচার ও দাওয়া সম্পাদক, মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সহ সভাপতি জুলফিকার আল মাকনুন। ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি, মুহাম্মাদ আব্দুস সালাম। ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী। বাংলাদেশ মুজাহিদ কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক, মোহাম্মদ কাওছার আহমদ সহ প্রমুখ ।

প্রধান অতিথি, উর্ধতন নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আগামী ২০২৩/২০২৪ সেশনের কমিটি ঘোষণা করে শপথ পাঠ করান এবং মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ