spot_img
spot_img

গাজ্জায় দুর্ভিক্ষের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে : জাতিসংঘ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এখনও চলছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বরতা। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা সামগ্রী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে দখলদার বাহিনী। যার ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আর এমন অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষের উচ্চ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। যদিও সংস্থাটির পক্ষ থেকে একের পর এক যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

সংস্থাটির মহাপরিচালক টেড্রস এডোনোম গেভরেইসারস এক এক্স বার্তায় এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “গাজ্জায় উচ্চমাত্রায় দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে, যা প্রতিদিন বেড়েই চলেছে। যদিও আমরা সেখানে প্রতিনিয়ত মানবিক সহায়তা প্রবেশের একটি নিরাপদ রাস্তা ও যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছি।”

তিনি আরো বলেন, “প্রায় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি হয়তো মারা গেছে, নয় আহত হয়েছে, আর না হয় এখনো নিখোঁজ অথবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ