অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু তাদের পিতা-মাতা থেকে একাকী অথবা আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনের জন্য ইউনিসেফের প্রধান মুখপাত্র জনাথন ক্রিকস এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “গাজ্জায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু তাদের পরিবার থেকে অবিচ্ছিন্ন অথবা আলাদা হয়ে গেছে। চলমান সংঘাতে এইসব শিশুদের করার কিছু না থাকলেও তারা ভোগান্তির শিকার হচ্ছে।”
ক্রিকস আরো বলেন, আনুমানিক এই পরিসংখ্যান মোট বাস্তচ্যুত জনসংখ্যার (১৭ লাখ) মাত্র ১ শতাংশ।
তিনি আরো উল্লেখ করেন, গত ৪ মাসের ইসরাইলি হামলায় ভয়াবহ মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে এসকল শিশুদের।
তিনি বলেন, “গাজ্জা উপত্যকাকে অবরুদ্ধ করে রাখার ফলে, গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই প্রায় ৫ লাখ শিশুর মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর আজ, গাজ্জার সমস্ত শিশুরই মানসিক চিকিৎসা প্রয়োজন, যার সংখ্যা প্রায় ১০ লাখ।”
সূত্র: মিডল ইস্ট মনিটর











