spot_img
spot_img

১৭ সপ্তাহ ধরে আল-আকসায় নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরাইল

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর থেকে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার ফলে প্রায় ১৭ সপ্তাহ ধরে জুম্মার নামাজে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে জেরুসালেম ওয়াকফের আল আকসা বিভাগ।

ওয়াকফের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত প্রতি সপ্তাহের শুক্রবারে অনুষ্ঠিত জুম্মার নামাজে ৫০ হাজার মুসল্লি অংশগ্রহণ করত। তবে বর্তমানে ইসরাইলি নিষেধাজ্ঞার ফলে মাত্র ১৩ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারছেন। ফলে বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে হাজার হাজার মুসল্লিকে।

প্রত্যক্ষদর্শীরা তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছে, মসজিদটি প্রায় মুসল্লীশূণ্য হয়ে থাকে ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বিশেষ করে শুক্রবার পুরনো শহর ও আল আকসা মসজিদে প্রবেশ পথের রাস্তার উপর আত্মরক্ষামূলক ব্যারিয়ার স্থাপন করে দখলদার বাহিনী। এ ক্ষেত্রে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যার ফলে রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয় শত শত মুসল্লি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ