মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচিত হলে অর্থনীতির চালিকাশক্তি বন্দরকে দুর্নীতি মুক্ত করবো: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ যদি আমাদের দায়িত্ব দেয়! আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি মুক্ত করবো।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আপনারা তো উপকূলীয় অঞ্চলের মানুষ, আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান? ঢেউকে ভয় পান? যারা এই ভয়কে জয় করেছেন, আগামী ১২ তারিখও জয় করতে হবে।

তিনি বলেন, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা আধা ইঞ্চি মাটিও ছাড় দিবো না। জুলাই যোদ্ধাদের সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, জীবন দিব, মাটি দিবো না।

তিনি আরও বলেন, আমরা তো টানা ১৫ বছর সকলে মজলুম ছিলাম, একক দল হিসেবে আমরা আরেকটু বেশি নির্যাতন সহ্য করেছি। আমাদের উপর জুলুম শুরু হয়েছিল আরো একটু আগে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই তারা আমাদের উপর জুলুম শুরু করেছিল। ৫ আগস্টের পরে আমরা এদের নেতাদের হাতে ধরে বলেছিলাম, আপনারা জুলুমের শিকার হয়েছিলেন, জালিম হবেন না। ক্ষমতায় আসার আগে ২০০৬ সাল থেকে যেমন আওয়ামীলীগ জুলুম করতো, এখন এরাও তেমনটি শুরু করেছে। এরা মায়েদের গায়ে হাত দেয়। এদের কি মা নেই? মা থাকলে আরেক মাকে কেন আঘাত করে?

ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ আমার একাউন্ট হ্যাক করে মায়েদের নামে বাজে কথা প্রচার করা হয়েছে। তবে আমরা ইতোমধ্যে ষড়যন্ত্রকারিদের পরিচয় পেয়েছি। এদের পিছনে কারা আছে আমরা তাও খুঁজে বের করবো। এরা চাঁদার জন্য একজন ফ্যাশন ডিজাইনারকে হত্যা করেছে। অথচ মাঠে লম্বা লম্বা কথা বলে। তারা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দিতে চায়। একদিকে মায়েদের গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি র্কাড। আমাদের মায়েদের গায়ে হাত এ জাতি সহ্য করবে না।

তিনি বলেন, আমাদের তরুণেরা তাদের কাছে ভিক্ষা চায়নি, তারা চেয়েছে কাজ। আমরা তরুণদের অধিকার ফিরিয়ে দিবো, তাদের হাতে কাজ তুলে দিব। বলবো এই নাও কাজ, এবার দেশকে গড়ে দাও। তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানে তাদেরকে প্রত্যাখান করেছে। এজন্য তারা পাগল হয়ে গেছে। আমরা আপনাদের সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি আমি জামায়াতের দায়িত্বশীল হলেও আমি জামায়াতের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ