spot_img
spot_img

দিনে বাড়লেও অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (৩ মার্চ) আবহাওয়া অধিদফতরের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮০ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ