বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বরেছেন, নানা সমস্যার মধ্যেও আগের বছরের তুলনায় এবারের রোজায় পণ্যের সরবরাহ ভালো।
সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম ও অস্থায়ী পণ্য সংরক্ষণাগার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে তিন কোটি মানুষ দরিদ্র। কিন্তু টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যের সুবিধা পাচ্ছে প্রায় ৫ কোটি মানুষ।
এছাড়া ঢাকায় ১৩ লাখ পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন উল্লেখ করে টিপু মুনশি আরও বলেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের পণ্য বিতরণ শেষ হবে। এবারের পণ্য বিক্রি কার্যক্রমে একজন ভোক্তা এক কেজি চিনি পাচ্ছেন ৬০ টাকায়, আর ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে পাচ্ছেন ২ লিটার সয়াবিন তেল।











