spot_img
spot_img

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কমিশনের আছে।

সোমবার (০৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে ইসির এ সিদ্ধান্তের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। আর নির্বাচন কমিশন স্বাধীন। কোন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।

তিনি বলেন, ইভিএম মেশিন ক্রয় ও মেরামতের জন্য নির্বাচন কমিশন এর আগে এক বিলিয়ন ডলার চেয়েছিল; তবে বর্তমান প্রেক্ষাপটে এটা যৌক্তিক কিনা সেটাও ভেবে দেখা দরকার।

তিনি আরও বলেন, আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলে নিউজ প্রচার করা নিয়ম বহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো নিউজ প্রচার করতে পারবে না। আজকালের মধ্যে এটা বন্ধে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ