দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে।
ঈদের নামাজ পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।
মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ আদায় করেছেন।










