আজ শুক্রবার সকাল ১০টায় চলতি বছরের হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হবেন বলে জানা গেছে।
আর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী উপস্থিত থাকবেন।
আগামী রোববার বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানা গেছে। এদিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দু’টি বিমান হজযাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।










