আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার বিষয়ে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, উল্টোপাল্টা কথা না বলে অতীত থেকে শিক্ষা নিন, না হলে আপনাদের পতন অনিবার্য।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের ভুল বানান ব্যানারে দেখা যায়।
মির্জা ফখরুল বলেন, আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না। এবার একটু শিক্ষা নেন।










