পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তিনি বলেন,‘তার বিরুদ্ধে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশন থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’
আজ সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক এই পুলিশ প্রধান ৬ জুন দুদকে হাজির হন কিনা তা দেখার বিষয়।
পৃথক এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছভাবে দেশ পরিচালনা করে এবং দুদকের ওপর সরকারের কোনো প্রভাব নেই।‘দুদক স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।











