spot_img
spot_img

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি: বাংলাদেশ ছাত্র মজলিস

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী।

শুক্রবার (৩ জুলাই) সকালে শাহবাগ চত্বরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ।

তিনি বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি। দীর্ঘ দেড় দশকে সংঘটিত সব গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও আহ্বান জানান।

আব্দুল আজিজ আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল।

তিনি জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্ররাজনীতিতে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসানের দাবি জানান।

সভাপতির বক্তব্যে আদনান রাফি বলেন, ছাত্রসমাজ অতীতের মতো ভবিষ্যতেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মাদ দিদারুল ইসলাম।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ