দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭৭৬ জনের।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৯৮৯ জনের।











