শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভারি বৃষ্টির সম্ভাবনা; বন্যার আশঙ্কা

বর্ষার শেষ সময়ে এসে সাগরে লঘুচাপের প্রবণতা বেড়েছে। এ সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় অধিকাংশ সময় মাঝারি থেকে ভারি বর্ষণও হচ্ছে। হতে পারে বন্যাও।

মঙ্গলবার (০৩ আগস্ট) চট্টগ্রামে ১৯১ মিলিমিটার বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কক্সবাজারে হয়েছে ৯৯ মিলিমিটার বর্ষণ। বরিশালে হালকা বর্ষণ হলেও খুলনা বিভাগে মাঝারি ধরনের বর্ষণ হয়েছে।

জুলাই মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হয় সাগরে। যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেয়। এসময় ২৭ জুলাই টেকেনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৮ মিলিমিটার রেকর্ড হয়। অগাস্ট মাসেও দুটি মৌসুমী লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ভারি বর্ষণে উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, অগাস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এ মাসে মৌসুমী ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিরি সৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ