spot_img

অতিরিক্ত বিদ্যুৎ বিলের তথ্য ‘অপপ্রচার’, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে, এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

বিদ্যুৎ বিভাগটি জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, ইতোমধ্যে সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

আজ সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ