spot_img
spot_img

জুলাই দেশের সকল মানুষের অর্জন: ডা. জাহিদ

জুলাই দেশের সকল মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এদেশের সকল মানুষের অর্জন।

আজ সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই, জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে।

তিনি বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে, যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি।

তিনি আরো বলেন, স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ