spot_img

আবারো মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা গোলা পড়ল বাংলাদেশে

মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ফের দুটি গোলা বাংলাদেশের সিমান্তে নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলা দুটি পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, নাইক্ষ্যৎছ‌ড়ির বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি স্থানে মায়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সেই যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয়। এছাড়া হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০-৩৫টি গুলি করতে দেখা যায়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০ এর আনুমানিক ১২০ মিটার অভ্যন্তরে গোলা দুটি পড়ে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে রোববার দুটি এবং বৃহস্পতিবার একটি মর্টারশেল এসে পড়েছে। সর্বশেষ শনিবার সকালে আবারও দুটি বিমান থেকে ছোড়া গোলা দেশের অভ্যন্তরে এসে পড়েছে। পাশাপাশি দুটি হেলিকপ্টার বাংলাদেশের সীমানা ঘেঁষে টহল দিতে গেছে। এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ