spot_img
spot_img

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট, আখাউড়ায় যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেওয়া  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়াসিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কটূক্তিমূলক ও অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

একপর্যায়ে কর্ণেল বাজার এলাকায় তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ