র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র্যাব আরও স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এসে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দুর্গা পূজা উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কিনা জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, না, এখনো পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আছে।











