পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন লংমার্চে সরকারকে চমকে দেওয়ার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা সম্পর্কে সরকার কিছুই জানে না। লংমার্চের মাধ্যমে সরকারকে এবার চমকে দেব।
রোববার (৩ অক্টোবর) লংমার্চের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় তাজিলা রেলওয়ে মাঠে দলীয় সমাবেশে তিনি এ কথা জানান।
ইমরান খান বলেন, আমি সরকারের পরিকল্পনা জানি। কিন্তু তারা আমারটা জানে না।
সূত্র : ডন











