spot_img
spot_img

জামিনে মুক্তি পেলেন নোয়াখালীর আলোচিত ইয়াছিন রুবেল

ফেসবুকে কথিত ধর্মীয় উস্কানির অভিযোগে গ্রেপ্তার নোয়াখালীর ইয়াছিন রুবেল জামিনে মুক্তি পেয়েছেন।

আজ (৩ অক্টোবর) রাত ১০টায় তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

গত ১ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ইয়াছিন রুবেল। সেখানে তিনি লিখেন, “ইসলামে মূর্তিপূজা এক ভয়ঙ্কর অপরাধ। অতএব কোনো মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম, স্পষ্ট কুফুরী।”

একটি পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানির অভিযোগ তুলে ইয়াছিন রুবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরবর্তীতে সাড়াদেশে এই নিয়ে নিন্দার ঝড় উঠলে আজ তাঁকে জামিন দেয় আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ