রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (০৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চাপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।
জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী আছেন ২৮ জন, করোনা আক্রান্ত আটজন ও উপসর্গে ভর্তি আছেন ১০ জন।
রামেক পরিচালক জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।










