spot_img

শরীয়তপুরে নৌকার প্রার্থীর প্রচারণা কেন্দ্রে বোমা বিস্ফোরণ

শরীয়তপুর সদর উপজেলায় আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনি প্রচারণা কেন্দ্রে ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। নৌকা প্রার্থীর অভিযোগ বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকরা এমনটা করেছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে।

জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা বিভিন্ন এলাকায় নির্বাচনি অফিস গড়ে তোলেন। এসব অফিস থেকেই প্রচারণা চালিয়ে আসছেন প্রার্থীরা। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আসমা আকতারেরও রয়েছে একাধিক নির্বাচনি অফিস। মঙ্গলবার দক্ষিণ ভাসানচর এলাকায় অবস্থিত নির্বাচনি অফিসে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আসমা।

তিনি বলেন, আওয়ামী লীগ অফিসে বসে আমার সমর্থকরা আলোচনা করছিল। আমি অন্য এলাকায় ছিলাম। দুপুরের দিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের লোকজন এসে নির্বাচনি অফিসে ও নৌকার কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মান্নান মোড়লসহ চার জন কর্মীকে মারধর করে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। আমি বিষয়টি ওসি সাহেবকে জানিয়েছি।

এদিকে ক্ষতিগ্রস্ত প্রচারণা কেন্দ্রটি পরিদর্শন করেছেন পালং থানার ওসি আকতার হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ