পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেছে।
বুধবার (৩ নভেম্বর) গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে কার্বন নিঃসরণ কমানো যায় সে বিষয় ঢাকা-গ্লাসগো একপথে হাঁটবে। আমরা যেভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেছি এতে করে বিশ্বনেতারা আমাদের প্রশংসা করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকারের সকল পদক্ষেপ প্রশংসিত হয়েছে।










