পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বিত্তরা। তার ডান পায়ে গুলি লেগেছে। তাকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘটনস্থল ছাড়তে দেখা গিয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, এদিন পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তার “স্বাধীনতা” পদযাত্রা চলছিল। জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় কয়েকজন আততায়ী একে-৪৭ থেকে গুলি চালায়। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্রে আরও জানা যায়, ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্র : ডন











