spot_img
spot_img

ইমরান খান গুলিবিদ্ধ; যা বলছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা হয়েছে। পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলায় ইমরান খানসহ দলের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাব সরকারকে প্রয়োজনে তদন্ত ও নিরাপত্তায় সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। পাকিস্তানে সহিংসতার কোনো জায়গা নেই। এমন ঘটনা পাকিস্তানের জন্য নেক্কারজনক।

এসময় শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে তিনি অবিলম্বে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। ইমরান খানের সুস্বাস্থ্যও কামনা করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ