তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে। তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে। কিন্তু বাস্তবে তা পারেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে অতিরঞ্জিত করে ও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ, বেগম জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার চিকিৎসকরা যেভাবে চায় সরকার তা করতে বদ্ধপরিকর।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোড়ের সরকারি বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।
এ বিষয়ে জিজ্ঞাসা করলে, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।
সূত্র : বাসস










