গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব।
শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলেন নুর।
এ সময় তিনি আরও বলেন, ছাত্রদের ঢাকা থেকে শুরু করে সারা দেশে হাফভাড়া কার্যকর করতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতা কর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, মামলা দেওয়া হয় তবে তার জবাব আমরা রাজপথে এসে দেব।
বিক্ষোভ সমাবেশ নুর বলেন, তেলের বর্ধিত দাম কমাতে হবে। আপনারা ভাবছেন এখানে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমলে নিচ্ছেন না। কিভাবে আমলে নিতে হয় সেটাও কিন্তু আমাদের জানা আছে।










