spot_img
spot_img

জনগণকে ব্লাফ দিতে চায় বিএনপি: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা ৭ মার্চ রেসকোর্সে সভা করেছি, নানা আন্দোলনে বড় বড় সভা করেছি। অথচ এখন বিএনপি বলে তাদের পল্টনে সভা করতে দিতে হবে। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়। ব্লাফ দেওয়ার জন্যে বিএনপি এটা করতে চায়।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু ২৩ এভিনিউয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তোফায়েল বলেন, আমরা অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ দু’দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। কিন্তু পল্টনে বিশৃঙ্খলা করতে সমাবেশ করতে চায় বিএনপি। কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যুবলীগ সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন, যেন কেউ দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। কথায় কথায় সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ