রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত সংবাদ পায়নি পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) ৭টার দিকে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।
তিনি জানান, প্রতিদিনের মতো আজও বিএনপি অফিসের সামনে তাদের লোকজন এসেছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।











