spot_img
spot_img

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাইাবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান মঙ্গলবার জানান, ১৪৩ কেন্দ্রের প্রতিটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরার ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, ১২ অক্টোবরের মতো অনিয়ম পেলে ফের ভোটগ্রহণ বন্ধ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ