spot_img

মির্জা ফখরুল-আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ