spot_img
spot_img

পাকিস্তানে ২ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে রাস্তার পাশের একটি রেস্তোরাঁর বাইরে ওই দুই কর্মকর্তাকে গুলি করেন এক সন্ত্রাসী। তবে নিহত দুই কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করেনি পাকিস্তান সরকার।

এই ব্যাপারে পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেন, মঙ্গলবার (৩ জানুয়ারি) ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্কিং করার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ