spot_img
spot_img

গাজ্জায় হামলার তিব্রতা বাড়িয়েছে ইসরাইল; দু’দিনে ১৫০ ফিলিস্তিনি হত্যা

গাজ্জায় হামলার তিব্রতার বাড়িয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত দুই দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৭৭ ও শুক্রবার (৩ জানুয়ারি) ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, গাজ্জার ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ১৩৬টি ইসরাইলি হামলা রেকর্ড করা হয়েছে। এর ফলে সেখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ জানায়, গাজ্জার খান ইউনুসের কাছে আল-মাওয়াসি নামক এক অঞ্চলে ইসরাইলি বাহিনী পাঁচ শিশুকে হত্যা করেছে।নিহতদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে ছিল। তাদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

ইউনিসেফ এক বিবৃতিতে বলে, শিশুদের জন্য এখন কোনো জায়গাই নিরাপদ নয়- না বোমা থেকে, না ঠান্ডা, না রোগ বা ক্ষুধা থেকে। এই ধ্বংসযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ