spot_img

বিশ্বে একদিনে ৩০ লাখের বেশি করোনা শনাক্ত; মৃত্যু ১১২৮৬

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জনে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৬ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ব্রাজিলে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ফ্রান্স ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসময়ে প্রাণহানিতে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় আমেরিকার পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, মেক্সিকো, ভিয়েতনাম ও কলম্বিয়ার মতো দেশগুলো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ