টানা ১৫ দিন পর মহামারি করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায়য় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
এদিকে রামেক করোনা ইউনিটে সকল পর্যন্ত ভর্তি ছিলেন ৬২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।











